শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে পিবিআই ভবন নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন পিবিআই প্রধান বনজ কুমার
শেরপুরে পিবিআই ভবন নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন পিবিআই প্রধান বনজ কুমার

শেরপুরে পিবিআই ভবন নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন পিবিআই প্রধান বনজ কুমার

শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর জেলা কার্যালয়ের ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন পিবিআই প্রধান (অতিরিক্ত আইজিপি) বনজ কুমার মজুমদার বিপিএম-বার, পিপিএম। ১ নভেম্বর বুধবার শহরের পশ্চিম শেরী এলাকায় জায়গা পরিদর্শন করেন তিনি।
এর আগে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার নির্ধারিত সফর সূচি অনুযায়ী শেরপুর সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। পরে জেলা পুলিশের চৌকস একটি দল বনজ কুমার মজুমদারকে গার্ড অব অনার প্রদান করে।
ওইসময় পিবিআই জামালপুরের পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ জেলা পুলিশ ও পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × two =