শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে অবরোধ বিরোধী লিফলেট বিতরণ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরে অবরোধ বিরোধী লিফলেট বিতরণ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে অবরোধ বিরোধী লিফলেট বিতরণ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শহরে লিফলেট বিতরণ ও শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামলীলীগ শেরপুর জেলা শাখা। ১ অক্টোবর বুধবার দুপুরে শহরের নিউমার্কেট মোড় থেকে এ লিফলেট বিতরণ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।
এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামছুন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, এ্যাডভোকেট মোকাদ্দেস ফেরদৌস, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা সুব্রত দে ভানু, জয়েন উদ্দিন জয়, কানু চন্দ চন্দ্র প্রমূখ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে শহরের নিউমার্কেট মোড়ে এক সংক্ষিপ্ত শান্তি সমাবেশের আয়োজন করা হয়। এসময় বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ অবরোধের প্রতিবাদ করে জনগনকে নিবিঘ্নে রাস্তায় বেড়িয়ে আসার আহ্বান জানায় বক্তারা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =