শেরপুর প্রতিদিন ডট কম

Home খেলাধুলা ১ গোলে মৌসুম শুরু কিংসের
১ গোলে মৌসুম শুরু কিংসের

১ গোলে মৌসুম শুরু কিংসের

নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বসুন্ধরা কিংস। গতকাল (শনিবার) স্বাধীনতা কাপে দিনের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংস ১-০ গোলে বাংলাদেশ নৌবাহিনী ফুটবল দলকে হারিয়েছে। 

বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলে সবচেয়ে শক্তিশালী দল। গতকাল প্রথম ম্যাচে তারা চার বিদেশি নিয়েই নেমেছিল। পক্ষান্তরে নৌবাহিনীতে সব দেশি ফুটবলার। যেখানে জাতীয় দলের অভিজ্ঞতা-সম্পন্ন রহমত, জুয়েল ও সোহেলসহ কয়েকজন ফুটবলার রয়েছেন। কিংসের সিনিয়র ফুটবলার সোহেল রানা নৌবাহিনীতে চাকরিরত। কিংসের বিপক্ষে তিনি নৌবাহিনীর অধিনায়কত্বও করলেও লিগে আবার কিংসের হয়েই খেলবেন।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেছেন ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা। ম্যাচের বাকি সময়ে আর গোল হয়নি। নৌবাহিনীর বিপক্ষে উড়ন্ত সূচনার পরিবর্তে বসুন্ধরা কিংস মাত্র ১ গোলের ব্যবধানে জিতেছে।

স্বাধীনতা কাপে ‘ডি’ গ্রুপে পড়েছে কিংস। এই গ্রুপে তৃতীয় দল চট্টগ্রাম আবাহনী। তিন দলের মধ্যে শীর্ষ দুই দল কোয়ার্টারে উঠবে। আজ (রোববার) স্বাধীনতা কাপের কোনো খেলা নেই।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − one =