শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শ্রীবরদী শেরপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
শেরপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদীতে মনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ২৮ অক্টোবর সকালে শ্রীবরদী উপজেলার ভটপুর পুর্বপাড়া গ্রাম থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, শ্রীবরদী উপজেলা তাঁতীহাটি ইউনিয়নের ভটপুর পুর্বপাড়া গ্রামের খোকা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম দীর্ঘদিন যাবত মানষিক ভারসাম্যহীন ছিল। গেল শুক্রবার রাতে স্বামী-স্ত্রী উভয়ে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে স্বামী খোকা মিয়ার ঘুম ভাঙ্গলে দেখতে পায় তার স্ত্রী বিছানায় নাই। এসময় সে একই ঘরের ধরনার সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রীকে দেখতে পায়। পরে তার ডাক চিৎকারে বাড়ি ও আশ-পাশের লোকজন ছুটে এসে দেখে তার লাশ ঝুলে আছে । খবর পেয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =