শেরপুর প্রতিদিন ডট কম

Home রাজনীতি ২৮ তারিখে ঢাকার রাজপথ থাকবে আ.লীগের দখলে : মন্নাফী
২৮ তারিখে ঢাকার রাজপথ থাকবে আ.লীগের দখলে : মন্নাফী

২৮ তারিখে ঢাকার রাজপথ থাকবে আ.লীগের দখলে : মন্নাফী

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মন্নাফী বলেছেন, ২৮ তারিখে ঢাকা শহর থাকবে আওয়ামী লীগে দখলে। দেশে বিএনপি জামায়াতের কোনো জায়গা হবে না। ২৮ তারিখে বিএনপির রাজনীতির কবর রচনা করা হবে। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আওতাধীন সূত্রাপুর, গেন্ডারিয়া ও ওয়ারী থানা (ঢাকা ৬ আসন) আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশের প্রস্তুতি সভা ও শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মীদের উদ্দেশ্যে মন্নাফী বলেন, এমনভাবে প্রস্তুতি নেবেন যেন বিএনপি জামায়াত ঘর থেকে বের হওয়ার সুযোগ না পায়। রাজপথ আমাদের দখলে থাকবে। বাঁশের মাথায় জাতীয় পতাকা নিয়ে আমরা মাঠে থাকব। দেখি কারা আসে শেখ হাসিনাকে নামাতে।

তারেক জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, নাকে খত দিয়ে দেশ থেকে পালানো তারেক আজ বড় বড় কথা বলেন। দেশে আসলে তার জিহ্বা কেটে নেওয়া হবে। তার বাপের কোনো দিন সাহস হয়নি গলা উঁচু করে কথা বলা আর চোর তারেক শেখ হাসিনাকে নামাতে চায়। বিএনপির মাজা ভেঙে দেওয়া হবে এবার।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদা বেগম। এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলো, ৪৩ নম্বর ওয়ার্ডে আরিফ হোসেন ছোটন, ৪৪ নম্বরে মিজানুর রহমান ইমনসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − one =