শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় মহাখালীতে বহুতল ভবনে আগুন, আটকা বহু মানুষ
মহাখালীতে বহুতল ভবনে আগুন, আটকা বহু মানুষ

মহাখালীতে বহুতল ভবনে আগুন, আটকা বহু মানুষ

মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আগুনের কারণে ভবনটিতে বহু মানুষ আটকে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের সাতটি ইউনিট কাজ করছে। রাস্তায় আরও একটি ইউনিট রয়েছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে বহু মানুষ আটকে আছে। আটকে পড়াদের উদ্ধারে আমরা কাজ করছি।

সরেজমিনে দেখা যায়, ১৪ তলা ভবনের ছাদে বহু মানুষকে জড়ো হতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 3 =