শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি শেরপুরে যুব উন্নয়নের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু
শেরপুরে যুব উন্নয়নের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

শেরপুরে যুব উন্নয়নের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ইমপেক্ট প্রকল্পের আওতায় “সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বয়োগ্যাস প্রযুক্তি” বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। ২৩ অক্টোবর সকালে ঝিনাইগাতী যুব উন্নয়ন অধিদপ্তরের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ এর উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া। ঝিনাইগাতি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব ইলাহির সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্স উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এসএসএম কাউসার ও আবুল আসাদ প্রমুখ। এতে প্রশিক্ষণ দিবেন বয়োগ্যাস প্লান্ট এর সহকারী প্রকৌশলী আমানুর রহমান। ৫ দিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলার ২০ জন যুবক ও যুবতি অংশ নিচ্ছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =