মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরে শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর সোমবার বিকেলে খরমপুরস্থ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনির অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুব সংহতি শেরপুর জেলার আয়োজনে এ আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি। মাহমুদুল হক মনি বলেন, শেরপুর সদর-১ আসনে এবার লাঙল প্রতিকে নির্বাচন করবো, একক প্রার্থী হিসেবে আমিই থাকবো। খুব শিগগিরই এ ঘোষণা শুনতে পারবেন। জাতীয় যুব সংহতি শেরপুর জেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় ও জাতীয় যুব সংহতি শেরপুর জেলার সভাপতি এস এম আশরাফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুব সংহতি সদর উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হক, জাতীয় যুব সংহতি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক, আল রাফি, যুব সংহতি সদস্য নজরুল ইসলাম, আব্দুল মুন্না, মো: হায়দার আলী, মোয়াজ্জেম হোসেন লিচু, জাতীয় পার্টির সদস্য মো: উসমান, শাহিন মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে জাতীয় যুব সংহতির সকল নেতা কর্মীদের নিয়ে কেককাটা ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।