শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতী ও শ্রীবরদীতে ৩০ পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নাইম
ঝিনাইগাতী ও শ্রীবরদীতে ৩০ পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নাইম

ঝিনাইগাতী ও শ্রীবরদীতে ৩০ পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নাইম

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : সারা দেশের ন্যায় উৎসব মূখর পরিবেশে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলাতেও সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্র ও শনিবার রাতে ঝিনাইগাতী উপজেলার ১৮ টি ও শ্রীবরদী উপজেলার ১২টি সহ ৩০ টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

 

প্রত্যেক পূজা মন্ডপ পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির লোকজন সহ স্থানীয় জন সাধারণের সাথে মতবিনিময় কালে তুলে ধরেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের নিকট নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করে নিজস্ব তহবিল থেকে পূজা মন্ডপ গুলোতে আর্থিক অনুদান প্রদান করেন তিনি। শ্রীবরদীর খামারিয়াপাড়া পূজা মন্ডপ পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তন্ময় দাসের সাথে কুশল বিনিময় করেন, গণ মানুষের নেতা এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মাঝে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফকির মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. উমর আলী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী ফর্সা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ছামিউল হক রনি,বিশিষ্ট ব্যাবসায়ী রাশেদুল ইসলাম সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 16 =