শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে হিন্দু সম্প্রদায়ের এক হাজার পরিবার পেলেন পূজার উপহার
শেরপুরে হিন্দু সম্প্রদায়ের এক হাজার পরিবার পেলেন পূজার উপহার

শেরপুরে হিন্দু সম্প্রদায়ের এক হাজার পরিবার পেলেন পূজার উপহার

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার : শেরপুরে দু:স্থ হিন্দু সম্প্রদায়ের পরিবারের মাঝে পূজার উপহার দেয়া হয়েছে। আজ ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে অনুষ্ঠিত সম্প্রতি শোভাযাত্রা বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু তার নিজম্ব তহবিল থেকে এক হাজার দু:স্থ হিন্দু সম্প্রদায় মানুষের মাঝে পুজার উপহার হিসেবে শাড়ী-লুঙ্গি ও চাল-ডাল বিতরণ করেন। শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বলেন, “কে হিন্দু কে মুসলিম সেটা বড় কথা নয়, আমার কাছে সবাই মানুষ, সবার রক্ত লাল।” আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাস করবো। জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আয়োজনে শহরের শহীদ বুলবুল সড়কস্থ করিম পাগলা মার্কেটে সংগঠনের সভাপতি দেবাশিষ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কানু চন্দ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত এসব উপহার সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামলীগের সভাপতি সামছুন্নাহার কামাল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, এ্যাডভোকেট ফারহানা পারভিন মুন্নি, গাঙচিল সাহিত্য সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সাংবাদিক রফিক মজিদ, আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইয়াকুব আলী, মলয় চাকী প্রমূখ। এসময় ১ হাজার দু:স্থ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষকে একটি করে শাড়ী ও লুঙ্গী এবং ৫ কেজি চাল ও ১ কেজি করে ডাল উপহার দেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + twenty =