শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন পুত্রসন্তানের বাবা হলেন জিৎ
পুত্রসন্তানের বাবা হলেন জিৎ

পুত্রসন্তানের বাবা হলেন জিৎ

গত মাসেই ভক্তদের দ্বিতীয়বারের মতো বাবা হতে চলার সুখবর জানিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। সেসময় সামাজিক মাধ্যমে স্ত্রীর গর্ভাবস্থার ছবি প্রকাশ করেছিলেন তিনি। একমাস পরেই এই তারকার ঘর আলো করে এলো একটি পুত্রসন্তান। 

সোমবার (১৬ অক্টোবর) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। এমন তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নিজের ফেসবুকে জিৎ লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

সুখবর শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসছেন জিৎ। মন্তব্যে টালিউড অভিনেত্রী শুভশ্রী লিখেছেন, ‘অভিনন্দন, আমি তো আগেই বলেছিলাম তোমায়।’ টালিউডের শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ ভালোবাসায় ভরালেন অভিনেতার অনুরাগীরাও।

২০১১ সালে ২৪ ফেব্রুয়ারি স্কুলশিক্ষকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালে ১২ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান। তার একমাত্র মেয়ের নাম রাখেন নবন্যা। দ্বিতীয়বার বাবা হতে যাওয়ার ঘোষণা দেওয়ার সময় প্রকাশিত বিশেষ ফটোশুটে জিৎ ও তার স্ত্রীর সঙ্গে মেয়ে নবন্যাকেও দেখা গেছে।

সংসারের পাশাপাশি কাজও চলছে চুটিয়ে। মুক্তির অপেক্ষায় আছে জিতের নতুন সিনেমা মানুষ। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দার। সিনেমাটির নায়িকা বিদ্যা সিনহা মিম।  আসছে ২৪ নভেম্বর মুক্তি পাবে ‘মানুষ’। জিৎ ও মিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, জীতু কমল, সৌরভ চক্রবর্তীরা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + one =