মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ১৪ অক্টোবর রোববার সকালে শহরের টাউন হল ভবনের সামনে এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জামালপু বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডিন অধ্যাপক ড. সুধাময় দাস। মহিলা পরিষদের সভাপতি জয়শ্রি নাগ লক্ষী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মনববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নিরু ছামছুন্নাহার, লুৎফুন্নাহার বেগম, সদর উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি সোলাইমান আহমেদ, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আ.স.ম নয়ন, কবি রবীন পারভেজ, সাংবাদিক হাকিম বাবুল, শুভজিৎ নিয়োগী প্রমূখ।