শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা আমি লীগ করা যাবে না, আওয়ামীলীগ করতে হবে
আমি লীগ করা যাবে না, আওয়ামীলীগ করতে হবে

আমি লীগ করা যাবে না, আওয়ামীলীগ করতে হবে

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরে জেলা কৃষক লীগের আয়োজনে সরকারের নানা উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্র তুলে ধরার জন্য উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হলেও শেরপুর কাঙ্খিত উন্নয়ন হয়নি। তাই আমি আগামীতে দল থেকে নৌকার মনোনয়ন পেলে শেরপুরের অসমাপ্ত উন্নয়নগুলো শেষ করবো। আমাদের জেলায় রেল লাইন নাই, মেডিকেল কলেজ নাই এবং বিশ্ববিদ্যালয় নাই। আমি এমপি হলে এগুলো আগে করা হবে। ১৫ অক্টোবর রোববার বিকেলে শহরের খরমপুর মোড়ে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিজুর সঞ্চালনায় সভাপতি আব্দুল কাদের এর সভাপতিত্বে উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। তিনি তার বক্তব্যে বলেন, আমি লীগ করা যাবে না, আওয়ামীলীগ করতে হবে। আমি গত সংসদ নির্বাচনে আমি এমপি প্রার্থী হয়ে মনোনয়ন না পেলেও দলের ৩টি আসনেই নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে কাজ করে বিজয়ী করেছি। এছাড়া অন্যান্য বক্তার মধ্যে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সামছুন্নাহার কামাল, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযদ্ধা নূরুল ইসলাম হিরু, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট মোসাদ্দেক ফেরদৌস, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমূখ। বিকেল ৫ টায় সমাবেশ শুরু হলেও বিকেল ৪ টা থেকে আওয়ামীলীগ, মহিলালীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন এলাকা থেকে মিছিলের সাথে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্রের ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে সমাবেশে উপস্থিত হন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 15 =