শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য  ই-পাসপোর্ট সেবা চালু করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বাংলাদেশকে ডিজিটাল দেশে রূপান্তরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ একটি স্মার্ট দেশ হওয়ার পথে এগিয়ে চলছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম ই-পাসপোর্ট চালু করেছে উল্লেখ করে তিনি বলেন, এই পদক্ষেপটি দেশের উন্নয়নে এবং দেশকে বিশ্বে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রীর দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

এসময় হাইকমিশনার বলেন, লন্ডন মিশনে ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × four =