শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শ্রীবরদী শ্রীবরদীতে অটো ছিনতাই ও চালক হত্যা রোধকল্পে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শ্রীবরদীতে অটো ছিনতাই ও চালক হত্যা রোধকল্পে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে অটো ছিনতাই ও চালক হত্যা রোধকল্পে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল শেরপুর প্রতিনিধি : অটো ছিনতাই ও চালক হত্যা রোধকল্পে শেরপুরের শ্রীবরদীতে অটোচালকদের সাথে থানা পুলিশের জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১অক্টোবর বুধবার সকালে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় অটো চালকদের সাথে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারীদের প্রতারণা প্রতিরোধ ও মাদকের কুফল সম্পর্কে বৈঠকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী। এসময় তিনি সকল অটো চালকদের উদ্দেশে বলেন, “সবাইকে আরো সচেতন হতে হবে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সাবধানে অটো চালালে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাবে চালক ও যাত্রীরা। ইতিমধ্যে বিভিন্ন স্থানে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারীচক্র অটো ছিনতাই করেছে। তাই ছিনতাইকারী ও মলম পার্টির প্রতারণা প্রতিরোধে সচেতন হতে হবে সবাইকে। রাতের বেলায় দূরবর্তী যাত্রাকালে অপরিচিত ও সন্দেহ ভাজন কাউকে নিয়ে যাত্রা করা যাবেনা। কেননা অর্থের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী।কোথাও কোন আপত্তিকর ঘটনা ঘটলে তাৎক্ষনিক ভাবে থানা পুলিশকে অবহিত করতে অনুরোধ করেন তিনি। মাদকের বিরুদ্ধে তিনি আরো বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই। যেখানেই মাদক সেখানেই চলবে মাদক বিরোধী অভিযান। কাউকেই ছাড় দেওয়া হবেনা। এসময় উক্ত সভায় শতাধিক অটো চালক সহ এসআই আরশাউল উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 7 =