শেরপুর প্রতিদিন ডট কম

Home ক্রিকেট মাহমুদউল্লাহ বাদ, মেহেদী ইন
মাহমুদউল্লাহ বাদ, মেহেদী ইন

মাহমুদউল্লাহ বাদ, মেহেদী ইন

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। তার বদলে দলে জায়গা পেয়েছেন শেখ মেহেদি হাসান। 

মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়ে নিয়ে ম্যাচের আগের দিন থেকেই গুঞ্জন ছিল। আগের ম্যাচে কেবলমাত্র ৫ জন বোলার নিয়ে মাঠে নামার কারণে বেশ সমালোচনাই হয়েছিল। তবে ইংলিশদের মতো তারকাখচিত ব্যাটিং লাইনআপের বিপক্ষে সেই ঝুঁকি আর নেয়নি টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদের বদলে শেখ মেহেদিকে দলে নিয়ে বোলিং বিভাগকে কিছুটা হলেও শক্তিশালী করতে চেয়েছে বাংলাদেশ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =