শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন শহীদ কাপুরের সঙ্গে নাচছেন কারা?
শহীদ কাপুরের সঙ্গে নাচছেন কারা?

শহীদ কাপুরের সঙ্গে নাচছেন কারা?

বলিউডের জনপ্রিয় অভিনেতার পাশাপাশি সেরা নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত শহীদ কাপুর। সম্প্রতি শহীদ একটি আসন্ন ইভেন্টের জন্য তার নাচের রিহার্সালের একটি মুহূর্ত শেয়ার করেছেন। যেখানে তাকে কিয়ারা আডবানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফদের সঙ্গে জনপ্রিয় গান ‘জুম্মা চুম্মা’তে নাচতে দেখা গিয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) শহীদ কাপুর ইনস্টাগ্রামে দোহায় তার আসন্ন গ্র্যান্ড ইভেন্ট থেকে পর্দার পিছনের ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যায়, কিয়ারা আদভানির সঙ্গে নাচের মহড়ায় ব্যস্ত শহীদ। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজও পুরোদমে অনুশীলনে যোগ দেন। ভিডিওতে বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ এবং অন্যদেরও দেখা গিয়েছে।

আরও দেখা যায়, শহীদ তার ‘জাব উই মেট’ ছবির ‘মজা হি মজা’ গানের জনপ্রিয় হুক স্টেপটিতেও নেচেছেন। অভিনেতার সঙ্গে নাচের স্টেপে পা মিলিয়েছেন বরুণ ধাওয়ান ও টাইগার শ্রফ। ভিডিওতে তিন অভিনেতাকে উৎফুল্ল দেখা যায়।

এছাড়া বরুণ তার ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন। শহীদ, টাইগার, কিয়ারা, জ্যাকলিন, রাকুল প্রীত সিং এবং অন্যান্যরা রয়েছেন সেই ছবিতে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − eleven =