ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ফুলপুরে ছাগলে সীম গাছ খাওয়াকে কেন্দ্র দুই পক্ষের মারামারিতে জুলেখা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। ৮ জন আহত। ঘটনা সূত্রে জানা, রবিবার বেলা সাড়ে ৪টার দিকে ফুলপুর উপজেলার ভাইটকান্দী ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আব্দুল ওয়াহাবের সীম গাছ জুলেখা খাতুনের ছাগলে খাইলে, তা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ বাঁধে। দুই পক্ষের মারামারিতে জুলেখা (৬৫) স্বামী আব্দুল মজিদ, সাং- রঘুরামপুর, থানাঃ ফুলপুর জেলাঃ ময়মনসিংহকে গুরুতর আহত অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পিঠ ও ঘাড়ে জখম হয়েছে। উক্ত মারামারিতে নিহত পক্ষের আহত রোগী ১। আবু সাঈদ (৬০), পিতা আঃ রহিম ২। জুলেখা (৪০), স্বামী ওয়াদুদ ৩। জহুরা (৩২), স্বামী সুজন মিয়া সর্বসাং-রঘুরামপুর,থানা- ফুলপুর, জেলা ময়মনসিংহ এবং বিবাদী পক্ষের ১। কমলা খাতুন (৩০), স্বামী জাহিদুল ইসলাম ২। ওয়াসিফ বিল্লাহ (৩৪), পিতা মোফাজ্জল হোসেন উভয় সাং- রঘুরামপুর, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ। উভয় পক্ষের আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিধীন রয়েছে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে।