Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ বরিশালে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা, পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার
বরিশালে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা, পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

বরিশালে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা, পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

০

বরিশালের বানারীপাড়া এলাকায় ইজিবাইকের এক চালককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার এজাহারভূক্ত আসামি মো. ইয়াসিন হাংকে (২৫)গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার(৫ অক্টোবর) রাতে রাজধানীর খিলগাঁও এলাকা হতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। র‌্যাব-৩ এর সিনিয়র সহকারি পরিচালক স্টাফ অফিসার (মিডিয়া) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর নাম সালাম বেপারী। তিনি একজন ইজিবাইক চালক। গত ২৮ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন এলাকায় চৌয়ারীপাড়ায় ইজিবাইক চালিয়ে রাস্তা অতিক্রমের সময় অজ্ঞাতরা রাস্তায় গাছ ফেলে গতিরোধের চেষ্টা করে। ভয়ে ভুক্তভোগী ছালাম দ্রত গাড়ি চালিয়ে চলে যেতে চাইলে হামলাকারীরা ইজিবাইকের সামনের গ্লাসে লাঠি দিয়ে আঘাত করে। ফলে ইজিবাইকের কাঁচ ভেঙে যায় এবং ছালাম তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়।

পরে ছালামকে ইজিবাইক চোর আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 3 =