শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন দ্বিতীয় সন্তান জন্মের পর অভিনয় ছাড়বেন আনুশকা?
দ্বিতীয় সন্তান জন্মের পর অভিনয় ছাড়বেন আনুশকা?

দ্বিতীয় সন্তান জন্মের পর অভিনয় ছাড়বেন আনুশকা?

দ্বিতীয়বার নাকি মা-বাবা হতে চলেছেন অভিনেত্রী আনুশকা শর্মা এবং ক্রিকেটার বিরাট কোহলি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) থেকে এ নিয়ে চলছে জোর আলোচনা। শোনা যাচ্ছে, তিন মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। মেয়ে ভামিকা কোহলির বয়স দুই বছর। তার খেলার সঙ্গী নাকি আসতে যাচ্ছে।

‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকাকে। সে সময় বিরাট নিজে চিত্রগ্রাহকদের ছবি না ছাপাতে অনুরোধ করেন। পাশাপাশি এও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তারপর থেকেই খবর রটেছে। এ ঘটনার পর মুহূর্তেই নতুন জল্পনা শুরু বলিপাড়ায়। দ্বিতীয় সন্তান হওয়ার পর নাকি অভিনয় ছেড়ে দেবেন নায়িকা?

নায়িকার কাছ থেকে সুখবর শোনার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর এক পুরোনো ভিডিও। যে সাক্ষাৎকারে পেশা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন অভিনেত্রী। আনুশকা বলেছিলেন, ‘বিয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করে সন্তান মানুষ করতে চাই। এমনকি বিয়ের পর কাজ করার ইচ্ছাও নেই। পরিবারকে পুরো সময়টা দিতে চাই।’ যদিও বিয়ের পর তেমনটা হয়নি। মেয়ে হওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সঙ্গে আবার রয়েছে তার প্রযোজনা সংস্থাও।

ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, দ্বিতীয় সন্তান হওয়ার পর হয়ত শুধু সংসারে মন দেবেন নায়িকা। খবর, কোহলি দম্পতি আগের বারের মতোই এ খুশির খবর ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু দেরিতে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি।

সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানে শাড়িতে কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরা থেকে নিজের অন্তঃসত্ত্বা অবস্থা আড়ালে রাখতেই কি পোশাক নির্বাচনে বাড়তি সতর্কতা নিয়েছিলেন আনুশকা?


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =