ফুলপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ পালিত হয়েছে। উক্ত দিবস উপলক্ষে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। আজ রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে গ্রামাউস আঞ্চলিক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বাহির হয়ে উপজেলা চত্বর হয়ে আবার গ্রামাউস আঞ্চলিক কার্যালয়ে শেষ হয়। ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান র্যালীটির নেতৃত্ব দেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, গ্রামাউসের পরিচালক মোহাম্মদ ফজলুল হক, উপপরিচালক মো: হাবিবুর রহমান মড়ল, সাংবাদিক এ টি এম রবিউল করিম, গ্রামাউসের ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, ওয়াড কমিটির সভাপতি শরাফ উদ্দীন, গ্রামাউসের কর্মসূচি সমন্বয়কারী রাঘব নন্দন দত্ত প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কমিটির সহসভাপতি দেবেন্দ্র চন্দ্র সরকার ও পরিচালনা করেন সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিন খান ও সাংবাদিক খলিলুর রহমান প্রমুখ।