Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন তোমার সঙ্গে কাজ জীবনের সম্পদ : প্রসেনজিতের জন্মদিনে ঋতুপর্ণা
তোমার সঙ্গে কাজ জীবনের সম্পদ : প্রসেনজিতের জন্মদিনে ঋতুপর্ণা

তোমার সঙ্গে কাজ জীবনের সম্পদ : প্রসেনজিতের জন্মদিনে ঋতুপর্ণা

০

একসময় তারা জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা। তাদের মধ্যে গোপন প্রেম ছিল বলেও শোনা যায়। তবে বাস্তব জীবনে তারা ঘর বেঁধেছেন ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে। বলছি টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কথা।

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটিকে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ‘দৃষ্টিকোণ’ সিনেমায়। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। এরপর অনেক দিন পেরিয়ে গেলেও তাদের সম্পর্কে যেন এক বিন্দুও ভাটা পড়েনি।

গতকাল ৩০ সেপ্টেম্বর ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। বিশেষ এই দিনেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। শুধু তাই নয়, অভিনেত্রী জন্মদিনে একটি সুন্দর বার্তাও তুলে ধরেছেন।

বিয়ে করছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা, প্রকাশ্যে নিমন্ত্রণপত্র!

শনিবার, ঋতুপর্ণা তার সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, ‘সবচেয়ে আশ্চর্যজনক ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা, তোমার সঙ্গে কাজ মানেই যেন খোলা হাওয়ার মতো অনুভূতি। তোমার সঙ্গে কাজ জীবনের সম্পদ। চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য। তৈরি করি অনেক মধুর স্মৃতি। শুভ জন্মদিন! আজকের দিনটা তোমার কাটুক হাসি আর ভালবাসায়।’

প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটি এত বছর ধরে বাংলা সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আইকনিক এই জুটি উত্তম-সুচিত্রার পর টলিউডে কোনও জুটি এতটা জনপ্রিয় হয়নি, যতটা তারা হয়েছিল। তারা ৫০টিরও বেশি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যার বেশিরভাগই হিট।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + seven =