শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ প্রাষণ্ড স্বামীর দায়ের কোপে স্ত্রী মারাত্মক ভাবে আহত
প্রাষণ্ড স্বামীর দায়ের কোপে স্ত্রী মারাত্মক ভাবে আহত

প্রাষণ্ড স্বামীর দায়ের কোপে স্ত্রী মারাত্মক ভাবে আহত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: দাম্পত্য কলহের জেরে প্রাষণ্ড স্বামীর দায়ের কোপে স্ত্রী সুফিয়া খাতুন নামে একনারী মারাত্মক ভাবে রক্তাক্ত জখম হয়েছে। স্বামী সুরুজ আলীকে পুলিশ আটক করেছে।   ঘটনা সূত্রে জানা যায়, পয়ারী ইউনিয়নের কারাহা গ্রামে শনিবার দুপুর ১ টার দিকে দাম্পত্য বিষয় নিয়ে কাটাকাটির এক পর্যায়ে স্বামী সুরুজ আলী (৪৮) বসত ঘরে স্ত্রী সুফিয়া খাতুনকে (৩৫) দা দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। সুফিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সুরুজ আলী দা নিয়ে পালিয়ে যায়। সুফিয়ার ঘাড়, গলা, গাল, কাধ ও দুইহাতসহ শরীরের বিভিন্ন স্থানে ৭/৮টি দায়ের কোপ লাগে। নিজেকে দায়ের কোপ থেকে বাঁচার জন্য হাত দিয়ে চেষ্টা করে এবং দৌড়ে পার্শ্ববর্তী বাড়িতে যাওয়ার সময়ও কোপায় সুরুজ আলী। বিছানায় ও বাড়ির আঙ্গিনায় ছোপছোপ রক্ত পরে থাকতে দেখা যায়। ঘটনার পরপরই সুফিয়ার মেয়ে সূচনা তার মাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সুফিয়ার অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরুজ আলীকে স্থানীয় মেম্বারের বাড়ির নিকট থেকে আটক করে।  ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সুরুজ আলীকে আটক করা হয়েছে। মামলার কার্যক্রম চলমান রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =