Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

০

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার : শেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে সরকারী বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এ্যানি সুমাইয়া মিলোজ। এসময় সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তারেক, নারায়ন চন্দ্র শীল, আবুল কালাম আজাদ এবং অভিভাবকদের মধ্যে আক্রামুজ্জামান, দুলাল মিয়া, মনসুর আলী, মাসদ মিয়া প্রমূখ বক্তব্য রাখেন। ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থী সরকারী বৃত্তি পাওয়ায় এবং ২০২৪ সালে এসএসসি পরীক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + four =