মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: ভালোবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যত্ন নিন’- এই প্রতিপাদ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরে বিশ্ব হার্ট দিবস উদযাপন হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে শহরের সবজরখিলা হার্ট ফাউন্ডেশন থেকে একটি র্যালি বের করা হয়। পরে র্যালিটি খোয়ারপাড় প্রদক্ষিণ শেষে হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সৈকত মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক রঞ্জন কুমার মজুমদার। এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সদস্য এডভোকেট শক্তিপদ পাল, সিনিয়র সাংবাদিক মুগনিউর রহমান মনি, সদস্য সমাজ-কর্মী সম্পা দত্ত, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু, সমাজ-কর্মী তাহমিনা জলি, রক্তসৈনিক শেরপুর জেলা শাখার কার্যকরী সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম, হার্ট ফাউন্ডেশন সদস্য গোলাম মোস্তুফা, রক্তসৈনিক কাব্যসহ প্রমুখ। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হার্ট ফাউন্ডেশনে এদিন বেশ কিছু হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।