মেটা তার মেসেঞ্জার পরিষেবায় ব্যবহার করার জন্য চ্যাটবট নিয়ে আসছে। এই চ্যাটবট হবে ‘ব্যক্তিত্ব সম্পন্ন’। ছুটির দিনে কী করবেন? কী রান্না করবেন? বিশেষজ্ঞ হিসেবে এমন পরামর্শও দেবে এই চ্যাটবট।
প্রতিষ্ঠানটি তার চ্যাটবটকে ‘মেটা এআই’ বলে পরিচিত করছে। যা মেসেজিংয়ে ব্যবহার করা হতে পারে। উদাহরণস্বরূপ, ব্যবহারকারীরা ‘মেটা এআই’ এর কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন।
মেটা জানিয়েছে, এনএফএল তারকা টম ব্র্যাডি ‘ব্রু’ নামে একটি এআই চরিত্রে অভিনয় করবেন। ক্রীড়া বিতার্কিক এবং ইউটিউব তারকা মিস্টার বিস্ট ‘জাচ’ চরিত্রে অভিনয় করবেন।
খুব শিগগিরই এই চ্যাটবট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাথমিকভাবে চালু হবে।
এদিকে মেটাভার্স নিয়েও কাজ করছেন মার্ক জুকারবার্গ। একটি ভার্চুয়াল বিশ্ব তৈরিতে এখন পর্যন্ত কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেছেন তিনি। মেটা ইতোমধ্যেই তার নতুন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট – কোয়েস্ট ৩ ঘোষণা করেছে। আগামী ইভেন্টে এ নিয়ে আরও বিস্তারিত প্রকাশ করবে।