Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন বড় পর্দায় আসার আগে দেখতে কেমন ছিলেন নয়নতারা?
বড় পর্দায় আসার আগে দেখতে কেমন ছিলেন নয়নতারা?

বড় পর্দায় আসার আগে দেখতে কেমন ছিলেন নয়নতারা?

০

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ নয়নতারার। ক্যারিয়ারের প্রথম হিন্দি সিনেমায় বাজিমাত করেছেন এ অভিনেত্রী। তবে দক্ষিণী এ অভিনেত্রীর শাহরুখের সঙ্গে জুটি বেশ মনে ধরেছে দর্শকের। তবে দক্ষিণের ছবিতে কাজ করার আগে টেলিভিশনে সঞ্চালনার কাজ করতেন এ অভিনেত্রী।

ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন এ নায়িকা। সে কারণেই মডেলিং শুরু করেন। এর পর টেলিভিশনে কাজ করা শুরু করেন । টেলিভিশনের ফ্যাশন শো ‘ছামায়ম’–এ সঞ্চালনার দায়িত্বে ছিলেন নয়নতারা। ‘জওয়ান’-এর সাফল্যের মাঝেই নয়নতারার সঞ্চালনা করার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
নয়নতারা নয়, ডায়ানা নামেই টেলিভিশন শো-টি পরিচালনা করতেন তিনি। সেই খানের একটি ভিডিও ভাইরাল হতেই অবাক দর্শক। প্রিয় তারকাকে দেখে চিনতেই পারেননি অনেকে। গলায় স্কার্ফ, কালো লম্বা টিপ, কোঁক়ড়া চুল, হাসিমুখে সঞ্চালনা করছেন তিনি। তবে সেই মেয়েটি যে আদতে নয়নতারা, তা বলে না দিলে বোঝারও উপায় নেই। নায়িকার বর্তমান ছবির সঙ্গে তেমন কোনও মিলই নেই ডায়ানার।

২০০৩ সালে মালয়ালম ছবি ‘মানসিনাক্করে’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন নয়নতারা। তার পরে ‘মায়া’, ‘গজিনী’, ‘কোলামাভু কোকিলা’-র মতো একের পর এক হিট ছবিতে অভিনয় করেন নয়নতারা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 4 =