শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় বঙ্গবন্ধুর সমাধিতে ডিএসইর এমডির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে ডিএসইর এমডির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে ডিএসইর এমডির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে তিনি শ্রদ্ধা জানান ও তার আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএসইসি’র নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, ডিএসই’র প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার ছামিউল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাসসহ বিএসইসি এবং ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ১৭ সেপ্টেম্বর ড. এটিএম তারিকুজ্জামান, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। এরপর আজ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাত করেন করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =