শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ ফুলপুরে কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার
ফুলপুরে কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার

ফুলপুরে কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার

এ টি এম রবিউল করিম: ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে লম্পট পিতা আশ্রব আলীকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠিয়েছে ফুলপুর থানা পুলিশ। জানা যায়, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের আশ্রব আলী (৪৮) থানায় এসে একটি সাধারণ ডায়েরী করে বলেন যে, তার স্ত্রী ১২ বছর পূর্বে অন্য এক ব্যক্তিকে বিয়ে করে সংসার ছেড়ে চলে গেছে। বর্তমানে সে তার পুত্র রুমান (১৪) ও মেয়ে রুমানা (১৩) কে নিয়ে একই ঘরে বসবাস করে। ৬ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় মেয়ে রুমানা (১৩) বাড়ির সকলের অজান্তেই কোথায় যেনো চলে গেছে। পরে আত্মীয়স্বজন ও আশপাশের বাড়িঘরে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। আশ্রব আলীর আবেদনের প্রেক্ষিতে বিষয়টি প্রকাশ্যে ও গোপনীয়ভাবে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তুু পুলিশী তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এক ধর্ষণের কাহিনী। ওই দিন পুলিশের নানা তৎপরতায় রাত সাড়ে ১১ টার দিকে নিখোঁজ মেয়ে রুমানা (১৩) পুলিশকে ফোন করে জানায় যে, তার লম্পট পিতা আশ্রব আলী একই ঘরে বসবাস করার সুযোগে তাকে প্রতি রাতে হাত-পা বেঁধে ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করতো। এ ঘটনা কারও নিকট প্রকাশ করলে দা দিয়ে জবাই করে মেরে ফেলার হুমকি দিতো। লম্পট পিতার লাম্পট্য দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এ অবস্থা সহ্য করতে না পেরে অসহায় রুমানা (১৩) পালিয়ে তার মায়ের নিকট ঢাকায় চলে যায়। পরবর্তীতে রুমানা ও তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে লম্পট পিতা আশ্রব আলীকে গ্রেপ্তার করে ফুলপুর থানা পুলিশ। এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন জানান, আসামীর বিরুদ্ধে একটি মামলা রজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =