মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত । শেরপুর সদর উপজেলার ইলশা সরকারী প্রাথমিক বিদ্যালয় ০১ গোলে প্রতাবিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় ইলশা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ইলশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র জিসান সেরা খেলোয়ার হিসেবে বিবেচিত হয় ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর সদরের পাকুরিয়া ইউনিয়নের বাদাতেঘুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ০২ গোলে ঘুঘুরাকান্দি দক্ষিনপাড়া একতা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে । এখানে পাকুরিয়া ইউনিয়নের বাদাতেঘুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মারিয়া সেরা খেলোয়ার হিসেবে বিবেচিত হয়ে পুরুস্কার গ্রহন করেন । ৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেরপুর সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস জেলা পর্যায়ে এ খেলার আয়োজন করে।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি এবং মেডেল বিতরণ করেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব আতিউ রহমান আতিক এমপি ।
এসময় শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নরুলিইসলাম হিরু,উপজেলা প্রাখমিক শিক্ষা অফিসার মোঃ আক্রাম হোসেন, সাবেক আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আলমামুন জেলা কিড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, খেলা পরিচালনায় ছিলেন রকিবুল হাসান খুরুম এবং বিভিন্ন পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।