শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় সেরা ‘হামাগুড়িয়ান’ ক্যাম্পেইন নিয়ে এল শাইনেক্স ফ্লোর ক্লিনার
সেরা ‘হামাগুড়িয়ান’ ক্যাম্পেইন নিয়ে এল শাইনেক্স ফ্লোর ক্লিনার

সেরা ‘হামাগুড়িয়ান’ ক্যাম্পেইন নিয়ে এল শাইনেক্স ফ্লোর ক্লিনার

বাংলাদেশে এই প্রথম এসিআইয়ের শাইনেক্স ফ্লোর ক্লিনার আয়োজন করতে যাচ্ছে শিশুদের হামাগুড়ির প্রতিযোগিতা– ‘শাইনেক্স সেরা হামাগুড়িয়ান’।  শিশুদের পথ চলার প্রথম ধাপ এই হামাগুড়ি। শিশুদের এই হামাগুড়িকে ঘিরে থাকে বাবা-মায়ের নানান আনন্দঘেরা মুহূর্ত। শিশুর বেড়ে ওঠার এই সুন্দর সময়কে আরও মধুর ও স্মৃতিময় করে রাখতে শাইনেক্সের এই আয়োজন।

শাইনেক্স সেরা হামাগুড়িয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অভিভাবকদেরকে শাইনেক্সের ফেসবুক পেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য শিশুর  নাম, বয়স ও অন্যান্য তথ্যসহ শিশুর হামাগুড়ির একটি ভিডিও শাইনেক্সের পেজে ইনবক্সের মাধ্যমে জমা দিতে হবে।

পরে তথ্য ও ভিডিও যাচাই-বাছাই করে সেরা ২০ জন হামাগুড়িয়ানকে মূল পর্বের জন্য নির্বাচিত করা হবে। যা  ঢাকায় একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রোগ্রামের বিস্তারিত তথ্য অংশগ্রহণকারীদের আগেই জানিয়ে দেওয়া হবে।শীর্ষস্থান অধিকারীসহ ২০ জনের সবার জন্যই শাইনেক্সের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার ।

শাইনেক্স ফ্লোর ক্লিনারের লক্ষ্য প্রতিটি শিশু যেন বেড়ে ওঠে জীবাণুমুক্ত, ঝকঝকে ফ্লোরে এবং সুরক্ষিত থাকে ওদের আগামীর পথ।

রেজিস্ট্রেশনের শেষ সময় : আগামী ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ১০ টা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =