শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি শ্রীবরদী থানার নবাগত ওসি কাইউম খান সিদ্দিকীর যোগদান
শ্রীবরদী থানার নবাগত ওসি কাইউম খান সিদ্দিকীর যোগদান

শ্রীবরদী থানার নবাগত ওসি কাইউম খান সিদ্দিকীর যোগদান

শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ কাইয়ুম খান সিদ্দিকী। গত ২৯ শে আগষ্ট মঙ্গলবার দুপুরে তিনি সদ্য বদলিকৃত অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার বিশ্বাসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। শ্রীবরদী থানার নবাগত ওসি কাইয়ুম খান সিদ্দিকী ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের উপ পুলিশ পরিদর্শক এস আই হিসেবে যোগদান করেন । ২০০৬ সালে ট্রেনিং শেষে দীর্ঘ ১০ বছর এস আই হিসেবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি গ্রহণ করে টাঙ্গাইল জেলার গোপালপুর ও ভুয়াপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাসতলী ও অনোলখোলা পুলিশ ফাড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন । চট্টগ্রাম জেলার নিজামপুর তদন্ত কেন্দ্রেের ইন চার্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত, শেরপুর জেলা পুলিশের শেরপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং সর্বশেষ ১৭ আগষ্ট জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি হিসেবে যোগদার করে দায়িত্ব পালন করেছেন । ২৯ শে আগষ্ট শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম কাইয়ুম খান সিদ্দিকীকে শ্রীবরদী থানার ওসি হিসেবে প্রদায়ন করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 7 =