মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আলীনাপাড়া দাখিল মাদরাসার নব-নির্মিত ৪ তলা একাডেমিক ভবন এর উদ্বোধন করা হয়েছে।
২৬ আগষ্ঠ বিকেলে ওই একাডেমিক ভবনের উদ্বোধন করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তর শেরপুরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী,শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল,জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্যানেল মেয়র নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান,জেলা সেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মনির উদ্দিন আহাম্মেদ সহ আরও অনেকে।