শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন আমি মা হতে পারব, ডাক্তারকে পাশে বসিয়ে বললেন রাখি
আমি মা হতে পারব, ডাক্তারকে পাশে বসিয়ে বললেন রাখি

আমি মা হতে পারব, ডাক্তারকে পাশে বসিয়ে বললেন রাখি

‘জরায়ু কেটে ফেলায় মা হতে পারবেন না বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত’। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন স্বামী আদিল দুরানি খান।

আদিলের বিরুদ্ধে গর্ভপাত, নির্যাতনসহ একাধিক অভিযোগ আনেন অভিনেত্রী। তার বিরুদ্ধে মামলাও করেন। এ ঘটনায় প্রায় একমাস কারাগারে থাকার পর সেখান থেকে ছাড়া পেয়েই আদিলের দাবি, রাখির গর্ভপাত হওয়ার দাবি নাকি একেবারেই মিথ্যা। তিনি বলেন, রাখির নাকি জরায়ুই নেই, তাই তার পক্ষে মা হওয়া সম্ভব নয়।

আদিলের এই দাবির উত্তরও দিয়েছেন রাখি। এক চিকিৎসককে পাশে বসিয়ে জানান, আদিলের সঙ্গে বিয়ে হওয়ার পরে তাঁর সন্তানের মা হতে চেয়েছিলেন তিনি। এখনও মা হতে পারবেন।

অভিনেত্রীর দাবি— অস্ত্রোপচার করে তার জরায়ু কেটে ফেলা হয়নি। তার প্রমাণ দেওয়ার জন্য ডা. বীণা শিণ্ডের কাছে ছুটে যান রাখি। কারণ এই চিকিৎসক রাখির অস্ত্রোপচার করেছেন। তারপর ডা. বীণা শিণ্ডে রাখির লাইভে কথা বলেন।

আদিলের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন চিকিৎসক। ডা. বীণা শিণ্ডে বলেন—‘অস্ত্রোপচার করে রাখির শুধু ফাইব্রয়েডগুলো কেটে ফেলা হয়েছে। তার ইউটেরাস বা জরায়ু বাদ দেওয়া হয়নি। ফলে রাখি অবশ্যই মা হতে পারবে।’

গত বছর আদিল ডুরানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি; নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। রাখির দায়ের করা মামলায়ই জেলে ছিলেন আদিল। জেল থাকা অবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 2 =