শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন আট বছর প্রেমের পর বিয়ে করলেন তাসনিয়া ফারিণ
আট বছর প্রেমের পর বিয়ে করলেন তাসনিয়া ফারিণ

আট বছর প্রেমের পর বিয়ে করলেন তাসনিয়া ফারিণ

প্রায় সাড়ে আট বছর প্রেমের সম্পর্কের পর প্রেমিককে বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সোমবার (১৪ আগস্ট) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। 

তাসনিয়া ফারিণ জানান, তার স্বামীর নাম শেখ রেজওয়ান। গত ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে তাদের আকদ সম্পন্ন হয়েছে। সবকিছুই দ্রুত আয়োজন করা হয়েছে। কারণ তার স্বামী বর্তমানে দেশের বাহিরে কাজের কারণে ব্যস্ত রয়েছেন।

ফারিয়া তার স্ট্যাটাস লিখেছেন, সাড়ে আট বছরের বন্ধুত্ব, ভালোবাসা, একত্রে থাকা। আমরা অবশেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সম্পূর্ন করতে পেরেছি গত ১১ আগস্ট ২০২৩।

স্বামীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘লম্বা সময়, কিন্তু তুমি এখনও আমার হৃদয়কে সেই প্রথমদিনের গতিতেই রেখেছো। আমি আমার শান্তি খুঁজে পেয়েছি তোমার মাঝে। আমরা বাইরের কোলাহলমুক্ত আমাদের নিজস্ব অভয়ারণ্য তৈরি করেছি। আমরা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলাম যখন আমি কলেজে পড়ছি। তখনও আমি ক্যামেরার সামনেও দাড়াইনি। তুমি সবসময়ই আমার পাশে ছায়ার মতো ছিলে।’


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 2 =