শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized মিরপুরে বাসচাপায় হেলপার নিহত
মিরপুরে বাসচাপায় হেলপার নিহত

মিরপুরে বাসচাপায় হেলপার নিহত

রাজধানীর মিরপুরে প্রজাপতি বাসের চাপায় জিসান (১৭) নামে পরিস্থান বাসের এক হেলপার নিহত হয়েছেন।

রোববার (৬ আগস্ট) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জিসান মিরপুর শেওড়াপাড়া এলাকার বাসিন্দা। তার বাড়ি ভোলার বোরহান উদ্দিন থানা এলাকায়। তার বাবার নাম মো. মনির হোসেন।

জিসানকে হাসপাতালে নিয়ে আসা চালক আজাদ বলেন, সকালে মিরপুর এক নম্বরে পরিস্থান পরিবহনের ডিউটি করছিলেন জিসান। এ সময় পাশ থেকে আসা প্রজাপতি বাস তাকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর পৌনে একটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মিরপুর থানাকে জানিয়েছি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − two =