শেরপুর প্রতিদিন ডট কম

Home স্বাস্থ্য পশ্চিমবঙ্গে দাপট দেখানো ডেঙ্গুর স্ট্রেনে ঝুঁকি কম
পশ্চিমবঙ্গে দাপট দেখানো ডেঙ্গুর স্ট্রেনে ঝুঁকি কম

পশ্চিমবঙ্গে দাপট দেখানো ডেঙ্গুর স্ট্রেনে ঝুঁকি কম

ডেঙ্গুর দাপট কোনোভাবেই থামানো যাচ্ছে না। বাংলাদেশের মতো প্রতিবেশী পশ্চিমবঙ্গেও ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছেই।  

এরইমধ্যে ভাইরাসের প্রজাতি সম্পর্কে জানতে ডেঙ্গু-সেরোটাইপিং শুরু করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। সেই রিপোর্ট জমা পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয়ে। 

এতে বলা হয়েছে, সেখানে যে ডেঙ্গু পরিস্থিতি চলছে, তার নেপথ্যে আছে ‘ডেন-৩’ স্ট্রেন। চিকিৎসকদের মতে, এই স্ট্রেন আপাত নিরীহ স্বভাবের। তাই আক্রান্ত সকলেই সঙ্কটজনক হবেন না।

ভারতীয় চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর চারটি প্রজাতি রয়েছে— ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪। প্রথম ও তৃতীয়টিতে সমস্যা কম। অর্থাৎ, আক্রান্ত হলেও সঙ্কটজনক হওয়ার ঝুঁকি কম। তবে দ্বিতীয় ও চতুর্থ প্রজাতি অতি দ্রুত সঙ্কটজনক করে তোলে। 

জুলাইয়ে আক্রান্তদের মধ্যে ডেন-১ ৪.১%, ডেন-২ ১৭%, ডেন-৩ ৬৩.২% এবং ডেন-৪ ১৫.২% মিলেছে। ডেন-৩ স্ট্রেনের আধিক্যকে স্বস্তিরই মনে করা হচ্ছে। কিন্তু ২০১৯-এর মতো হঠাৎ ডেন-২ বা ডেন-৪ একযোগে তাণ্ডব শুরু করলে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা যেমন বাড়ে, তেমনই বাড়ে মৃত্যুও। 

এ দিকে পশ্চিমবঙ্গের ডেঙ্গু পরিস্থিতির জন্য বাংলাদেশকে দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সীমান্তবর্তী আরেক রাজ্য ত্রিপুরায় ঢুকতে বাংলাদেশিদের জন্য ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।  


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 9 =