Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় আ.লীগের আমলে কখনো মঙ্গা হয়নি
আ.লীগের আমলে কখনো মঙ্গা হয়নি

আ.লীগের আমলে কখনো মঙ্গা হয়নি

০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যতদিন সরকারে ছিল রংপুরে কখনো মঙ্গা হয়নি। খাদ্যের অভাব দেখা দেয়নি। দুর্ভিক্ষ দেখা দেয়নি।

বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে কোনো মঙ্গা হয় নাই। হইছে? না। আওয়ামী লীগ সরকারে আসলে ও নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। সেটা আমরা প্রমাণ করেছি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − four =