শেরপুরের সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় আলি আকবর ( ৬৫) এর পুকুরে জমি নিয়ে পুর্ব শত্রুতার জেরে তার পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ উঠেছে। গত ৩০ শে জুলাই রবিবার দুপুরে তার পুকুরে মরা মাছ ভেসে উঠে। সরজমিনে গিয়ে দেখা যায়, আলি আকবর এর পুকুরে বিভিন্ন ধরনের মাছ মরে ভেসে আছে। ধারণা করা হচ্ছে পুর্ব শত্রুতার জের ধরে তাদের শত্রু পক্ষ পুকুরে বিষ ঢেলে মাছ মেরেছে। এ-ব্যাপারে ভুক্তভোগী আলি আকবর বলেন, আমার শত্রু আকরাম কিছুদিন হতে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। যে পুকুরের সব মাছ মেরে ফেলা হবে। তার পরিপেক্ষিতে রবিবার আমরা বাড়িতে না থাকায় খালি বাড়ি পেয়ে এই সুযোগে পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলে। আমার প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এতে আমি অসহায় হয়ে পরেছি। আমি ক্ষতিপূরণসহ তার দৃষ্টান্ত শাস্তি চাই। অভিযোক্ত আকরাম মিয়া বলেন, অভিযোগকারী নিজে তার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। এব্যাপারে স্থানীয় মেম্বার রজব আলী বলেন, আমি শুনেছি তার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। গিয়ে দেখলাম প্রায় ২ থেকে ৩ লক্ষ্ টাকার মাছ ক্ষতি হয়েছে। তিনি এখন দিশেহারা হয়ে পড়েছে।