শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক সৌদি-কুয়েতে মেয়েদের হার্টের ইমোজি পাঠালে হতে পারে জেল
সৌদি-কুয়েতে মেয়েদের হার্টের ইমোজি পাঠালে হতে পারে জেল

সৌদি-কুয়েতে মেয়েদের হার্টের ইমোজি পাঠালে হতে পারে জেল

হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের হার্টের বা ভালোবাসার ইমোজি পাঠানো নিষিদ্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। এখন থেকে এটি অশ্লীলতার প্ররোচনার অপরাধ হিসেবে গণ্য হবে। আর এ অপরাধ করলে জেলে যেতে হবে সঙ্গে বড় অংকের জরিমানা গুণতে হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ রোববার (৩০ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। 

কুয়েতি আইনজীবী হায়া আল সালাহি গালফ নিউজকে জানিয়েছেন, যারা এ অপরাধে দোষী সাব্যস্ত হবেন তাদের দুই বছরের জেল এবং সর্বোচ্চ ২ হাজার কুয়েতি দিনার জরিমানা হতে পারে।

কুয়েতের প্রতিবেশী সৌদি আরবেও হোয়্যাটসঅ্যাপে ‘লাল ইমোজি’ পাঠানোর কারণে জেল জরিমান হতে পারে।

সৌদির আইন অনুযায়ী, যারা এ অপরাধ সংঘটিত করবে তাদের দুই থেকে পাঁচ বছরের জেল অথবা ১ লাখ রিয়াল জরিমানা গুণতে হতে পারে।

সৌদি সাইবার বিশেষজ্ঞ জানিয়েছেন, সৌদির আইন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে হার্টের ইমোজি পাঠানোর বিষয়টিকে ‘হয়রানি’ হিসেবে ধরা হয়।

সৌদির জালিয়াতি বিরোধী অ্যাসোসিয়েশনের সদস্য আল মোয়াতাজ কুতুবি বলেছেন, ‘অনলাইন আলাপচারিতার সময় নির্দিষ্ট ছবি এবং এ ধরনের ইমোজি পাঠানোর বিষয়টি একটি হয়রানিমূলক অপরাধে হিসেবে গণ্য হবে; যদি সংক্ষুব্ধ বা বিরক্ত ব্যক্তি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন।’

সৌদিতে যদি কেউ এ অপরাধ বারবার করতে থাকেন তাহলে পাঁচ বছরের জেল সঙ্গে সর্বোচ্চ ৩ লাখ রিয়াল জরিমানা হতে পারে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =