Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় গয়েশ্বরকে ছেড়ে দেওয়ার কারণ জানালেন ডিবি প্রধান হারুন
গয়েশ্বরকে ছেড়ে দেওয়ার কারণ জানালেন ডিবি প্রধান হারুন

গয়েশ্বরকে ছেড়ে দেওয়ার কারণ জানালেন ডিবি প্রধান হারুন

০

রাজধানীর ধোলাইখালে সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক নয়, বরং হামলা থেকে নিরাপদ রাখার জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ।

শনিবার (২৯ জুলাই) ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি প্রধান জানান, বিএনপি নেতাকর্মীরা যখন পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করছিল তখন ধাওয়া খেয়ে রাস্তায় পড়ে যান বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। পরে তাকে সেভ করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

মোহাম্মদ হারুন আরও বলেন, ‘আমরা আগে থেকে আঁচ করছিলাম, তারা কোনো একসময় অরাজকতা সৃষ্টি করবে। তারা প্রতিবারই প্রোগ্রাম করার আগে অনুমতি গ্রহণ করেছে। অনুমতি তাদের দেওয়াও হয়েছে। ঢাকার চারপাশ বন্ধ করে তারা যে সমাবেশ করে বসে পড়ার কর্মসূচি নিয়েছিল। অথচ কর্মসূচির অনুমতি নেই বলেও মিডিয়া মাধ্যমে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার।’ 

 ‘তারা অনুমতি না পেয়েও যেভাবে পুলিশের গায়ে আঘাত করেছে, আমাদের গাড়ি ভাঙচুর করেছে, গাড়িতে আগুন দিয়েছে। অবশ্য আমাদের কাছে আগে থেকে এমন একটা গোয়েন্দা তথ্য ছিল। সেকারণে আমরাও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করে রেখেছিলাম। এর মধ্যেও তারা ইটপাটকেল ছুঁড়ে পুলিশকে আহত করেছে’, যোগ করেন ডিবি প্রধান।

তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে আমরা বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে সেফ করার জন্য ডিবিতে নিয়ে আসছি। তিনি নেতাকর্মীদের হামলার মধ্যে পড়েছিলেন। নেতাকর্মীরা ঢিল মারছিল। আমরা তাকে সেফ করে নিয়ে আসার পর এখন আবার আমাদের গাড়িতে করেই তার বাসায় পৌঁছে দিচ্ছি। তারা আজকে ন্যাক্কারজনক কাজ ঘটিয়েছে। এসব ঘটনায় মামলা হবে। যারা যারা এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 7 =