শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা প্রথম নারী পুলিশ সুপার পেলো শেরপুর
প্রথম নারী পুলিশ সুপার পেলো শেরপুর

প্রথম নারী পুলিশ সুপার পেলো শেরপুর

সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: প্রথম নারী পুলিশ সুপার পেলো শেরপুর। বুধবার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করলেন মোনালিসা বেগম। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল। পরে পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগমকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তাহমিনা আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোনালিসা বেগম শেরপুর জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে তিনি যোগদান করেন। 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 3 =