শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে দুই বাড়ির সংঘাতে খুন হলো কবজ উদ্দিন
শেরপুরে দুই বাড়ির সংঘাতে খুন হলো কবজ উদ্দিন

শেরপুরে দুই বাড়ির সংঘাতে খুন হলো কবজ উদ্দিন

সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: শেরপুরের রামেরচরে কবজ উদ্দিন নামে এক ব্যক্তি খুন হয়েছে। আজ ২৭ জুলাই সকালে পার্শ্ববর্তী একটি মাঠ থেকে কবজ উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে ধারালো ও চোখা অস্ত্রের অনকগুলো আঘাত রয়েছে।
কবজ উদ্দিন ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
স্থানীয় আকন্দ বাড়ি ও সরকার বাড়ির মধ্যে দ্বন্দ্বের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, বেশ কিছুদিন ধরে শেরপুর সদর উপজেলার রামেরচরে সরকার বাড়ি আকন্দ বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিলো। ২৬ জুলাই রাত সাড়ে দশটার দিকে আকন্দ বাড়ির কবজ উদ্দিন রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর আর সে বাড়ি ফিরে নাই। পরে আজ সকালে পার্শ্ববর্তী খোলা মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
এসময় তার শরিরে ৮/৯টি ধারালো ও চোখা অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, সরকার বাড়ি ও আকন্দ বাড়ির মধ্যে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তদন্ত শুরু করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। লাশ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 18 =