সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম মহোদয়ের সাথে শেরপুর জেলায় যোগদানের পূর্বে সৌজন্য সাক্ষাৎ করেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। এর আগে রেঞ্জ ডিআইজি নবাগত পুলিশ সুপার মহোদয় ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সাজ্জাদুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ; আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ময়মনসিংহ রেঞ্জ সহ রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।