শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝিনাইগাতীতে মতবিনিময় সভা
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝিনাইগাতীতে মতবিনিময় সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝিনাইগাতীতে মতবিনিময় সভা

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎসা কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, তথ্য ও প্রযুক্তি দপ্তরের সহকারি প্রোগ্রামার শেখ হাবিবুল্লাহ, সাংবাদিক হারুন অর রশিদ দুদু, গোলাম রব্বানী টিটু এবং আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ। সম্মেলনে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। পরে উপজেলা মৎস্য অধিদপ্তেরর ক্ষেত্র সহকারি গোলাম হোসেন ২৪-৩০ জুলাই পর্যন্ত ৭ দিনব্যাপী ঝিনাইগাতী মৎস্য অফিস কর্তৃক গৃহীত জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসুচী সভায় অবহিত করেন। সম্মেলনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =