শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় শাবিপ্রবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবারও শ্রমিক নিহত
শাবিপ্রবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবারও শ্রমিক নিহত

শাবিপ্রবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবারও শ্রমিক নিহত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা একটি ভবন থেকে পড়ে আবারও মৃত্যু হয়েছে এক নির্মাণ শ্রমিকের। ১৯ বছর বয়সী নির্মাণ শ্রমিক আরিফুল ইসলামের বাড়ি কুড়িগ্রামে।

এনিয়ে ছয় মাসের ব্যবধানে দুইজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হলো বিশ্ববিদ্যালয়টিতে। এর আগে গত জানুয়ারি মাসে ভবন থেকে পড়ে আরেক নির্মাণ শ্রমিক নিহত হয়।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন থেকে পড়ে আরিফুল ইসলাম নামের ওই শ্রমিক মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
 
প্রক্টর জানান, আরিফুল ইসলাম কাজ করতে গিয়ে ১০তলা ওই ভবন থেকে পড়ে আহত হন। এসময় তিনি চোখে ও মাথায় আঘাত পান। পরে সিলেট এম এ জি ওসমানী মেডকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলেছে। আইনানুগ প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস এ বি ই এল অ্যান্ড বি বি এল (জেভী) এর সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

এর আগে, চলতি বছরের ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়ার্কশপে কাজ করতে গিয়ে ৩ তলা থেকে পড়ে গুরুতর আহত হন নাঈম আহমেদ (১৯) নামে আরেক নির্মাণ শ্রমিক। নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির ২দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 12 =