শেরপুর প্রতিদিন ডট কম

Home রাজনীতি মীর আসলাম হোসেন এ‍্যাপোলো ছিলেন দেশপ্রেমিক রাজনীতিবিদ : বুলু
মীর আসলাম হোসেন এ‍্যাপোলো ছিলেন দেশপ্রেমিক রাজনীতিবিদ : বুলু

মীর আসলাম হোসেন এ‍্যাপোলো ছিলেন দেশপ্রেমিক রাজনীতিবিদ : বুলু

এক শোকবার্তায় বিকল্পধারা বাংলাদেশের সহদপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু বলেন, মীর আসলাম হোসেন এ‍্যাপোলো ছিলেন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি ছিলেন বিকল্প যুবধারা ঢাকা মহানগর (অবিভক্ত) শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য । তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা দীর্ঘদিন  একসঙ্গে রাজনীতি করেছি। তিনি জ্ঞানী মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এবং দক্ষতা সত্যি সত্যি খুব ইমপ্রেসিভ ছিল। তিনি আমার প্রিয় মানুষ ছিলেন, বন্ধুবৎসল ছিলেন। রাজনীতির জন্য তিনি এলাকার মানুষের অত্যন্ত কাছাকাছি পৌঁছেছিলেন। তার এই রাজনীতির প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা বংলাদেশের রাজনীতিতে বড় ধরণের ভুমিকা রাখবে। তার চলে যাওয়াটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা শূন্যতা সৃষ্টি করেছে।” প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বুলু।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 9 =