শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক ভুটানে জলবিদ্যুৎ কেন্দ্রে আকস্মিক বান, নিখোঁজ ২০
ভুটানে জলবিদ্যুৎ কেন্দ্রে আকস্মিক বান, নিখোঁজ ২০

ভুটানে জলবিদ্যুৎ কেন্দ্রে আকস্মিক বান, নিখোঁজ ২০

প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে ভুটানের পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত এলাকা ইউঙ্গিচু একটি জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধার ভেসে যাওয়ায় নিখোঁজ হয়েছেন অন্তত ২০ জন। এই নিখোঁজদের মধ্যে ওই কেন্দ্রের একাধিক কর্মীও রয়েছেন।

বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা। দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা ইতোমধ্যে ওই এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেছেন। শুক্রবার প্রধানমন্ত্রী লোটে শেরিং ঘটানাস্থল সরেজমিনে পরিদর্শনে গিয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর দপ্তর।

ইউঙ্গিচুর সেই জলবিদ্যুৎ কেন্দ্রটি সর্বোচ্চ ৩২ মেগাওয়াট বিদুৎ উৎপাদনে সক্ষম এবং ভুটানের সরকারি জলবিদ্যুৎ উৎপাদন কোম্পানি ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশনের (ডিজিপিসি) একটি প্রকল্প। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি ঢলে বিদ্যুৎ কেন্দ্রের একটি অংশ ধ্বংস হয়ে গেলেও মূল অংশটি অক্ষত রয়েছে।

তবে তারপরও ক্ষয়ক্ষতি যা হয়েছে, তাকে ব্যাপক বলে উল্লেখ করেছে ডিজিপিসি। কোম্পানির এক কর্মকর্তা রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, ‘এটা একটা বড় ধরনের বিপর্যয়।’

প্রসঙ্গত, হিমালয় পর্বতমালা পরিবেষ্টিত ছোট দেশ ভূটানের আয়তন ৩৮ হাজার ৩৯৪ বর্গকিলোমিটার, জনসংখ্যা মাত্র সাড়ে ৭ লাখ। চারদিকে উঁচু পর্বত থাকা সত্ত্বেও দেশটিতে পাহাড়ি ঢল ও তার ফলে মৃত্যুর ঘটনা বেশ বিরল। গত বছর পাহাড়ি ঢলে দেশটিতে ১০ জন মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছিল।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + ten =