দেশের শীর্ষ স্থানীয় ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় কৃষি উদ্যোক্তাদের চাহিদা নিরূপন বিষয়ক মত বিনিময় সভা সম্পাদন করেছে। ঝিনাইগাতী উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ফারুক আল-মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জনাব এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী, ইউসিবি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা সারওয়ার জাহান খান এবং ইউসিবি ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষ। মতবিনিময় সভায় কৃষি, মৎস্য, পশুপালন, পোলট্রি, নার্সারী ইত্যাদি ক্ষুদ্র উদ্যেক্তাদের বিভিন্ন উদ্যোগ সংশ্লিষ্ট চাহিদা সম্পর্কে জানতে চাওয়া হয় যা তাদের উদ্যোগকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ করবে। ভবিষ্যতে এই চাহিদাকে সামনে রেখে বিভিন্ন উদ্যোগ নেয়া হবে বলে আয়োজক প্রতিনিধিরা জানান। উল্লেখ্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি সামাজিক দায়িত্বের অংশ হিসেবে “ভরসার নতুন জানালা” নামে কৃষিখাতে সহায়তা মূলক প্রকল্প শুরু করেছে যার অংশ হিসেবে ইতিমধ্যে দেশের ৫০টি জেলার ৫০ টি মডেল উপজেলায় ৫০,০০০ বৃক্ষরোপনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিতকরন এবং জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। এই প্রকল্পের আওতায় কৃষি উদ্যোক্তাদের সংগঠিত করে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও যন্ত্রের ব্যবহারে উৎসাহ প্রদান, কৃষকদের মাঝে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী (নিরাপদ চশমা, কীটনাশক প্রতিরোধী পোশাক ইত্যাদি) বিতরন, খাদ্য প্রক্রিয়াজাতকরন, জৈব পদ্ধতির প্রয়োগে সহায়তা প্রদানসহ বজ্র্রপাত প্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক ডিভাইস স্থাপন করা হবে। একই সঙ্গে দেশের ৬৪ টি জেলায় প্রতিটি উপজেলা থেকে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ সংশ্লিষ্ট ৬০ জন কৃষি উদ্যোক্তাকে দক্ষতা উন্ন্য়ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে।