শেরপুর প্রতিদিন ডট কম

Home খেলাধুলা ভারতকে হারানোর পুরস্কার পাবেন নারী ক্রিকেটাররার
ভারতকে হারানোর পুরস্কার পাবেন নারী ক্রিকেটাররার

ভারতকে হারানোর পুরস্কার পাবেন নারী ক্রিকেটাররার

সাধারণত বাংলাদেশ ক্রিকেট দল যখন বড় কোনো দলকে হারায় তখনি বোনাস বা পুরস্কার পেয়ে থাকেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সবসময় ক্রিকেটারদের মাঠের অবদানকে বড় করে দেখেন। গতকাল রোববারও তেমন ঘটনা ঘটেছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশের নারী ক্রিকেট গতকাল নিজেদের ইতিহাসের অন্যতম বড় জয়ের দেখা পেলো। এশিয়ান জায়ান্ট ভারতীয় নারী দলকে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে পরাজিত করেছে বাংলার বাঘিনীরা। বৃষ্টিবিঘ্নিত লো-স্কোরিং ম্যাচে ভারতের বিপক্ষে জয় এসেছে ৪০ রানের ব্যবধানে।

‘অবশ্যই এটা বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য একটা বড় জয়। আমাদের মেয়েদের একটা আক্ষেপ ছিল তারা এখানে নিয়মিত খেলা পাচ্ছে না। সেটাও হয়েছে, সাথে ভারতের বিপক্ষে একটা জয়ও হয়েছে। আমরা এশিয়া কাপে তাদের হারিয়ে শিরোপা জিতেছি, সেটা ছিল টি-টোয়েন্টি। সে হিসেবে ওয়ানডেতে জয়টা আমাদের জন্য অন্যতম স্মরণীয় মুহূর্ত।’ যোগ করেন সুজন

এদিকে সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও এখনই আত্মতুষ্টিতে ভুগতে নারাজ বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিরিজ জয়ের পরেই উল্লাস করতে চান তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =